দেহ ব্যাবসার কারবারে গ্রেপ্তার দম্পত্তি - The News Lion

দেহ ব্যাবসার কারবারে গ্রেপ্তার দম্পত্তি

 


দি নিউজ লায়ন;  দেহ ব্যাবসার কারবারে গ্রেপ্তার দম্পত্তি। চাকুরী প্রলোভন দেখিয়ে দিনের পর দিন তাকে দিয়ে অশালীন কাজ করানো অভিযোগ সামনে এসেছে। জানা গিয়েছে মুর্শিদাবাদের এক যুবতী সোমবার শিলিগুড়ি থানায় অভিযোগ দায়ের করে। সে জানায় দিনের পর দিন তাকে দিয়ে অশালীন কাজ করাতো শিলিগুড়ির দম্পত্তি সুরজিৎ মন্ডল, সোনালী ঠাকুর মন্ডল। 


শিলিগুড়ি একাধিক এলাকায় ভাড়ার বাড়ি নিয়ে এই কারবার চলতো তারা। গ্রাহকের ঠিকানা মতো পাঠানো হতো মহিলাদের। সম্প্রতি তারা শিলিগুড়ি রবীন্দ্রনগর এলাকায় ভাড়া নিয়ে এই কারবার চলাচ্ছিল। অভিযোগের ভিত্তিতে ওই দম্পত্তিকে রবীন্দ্রনগর থেকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হয়। ধৃতদের বিরুদ্ধে ৩,৪,৫,৬, এক্ট ১৯৫৬ধারায় মামলা দায়ের করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.